News Flash

পুর নিগমের মাসিক বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  মঙ্গলবার পুর নিগমের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন, পুর  কপর্োরেটরদের ভাতার ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়৷ পাশাপাশি আগামী ২৫ তারিখ থেকে শহরকে যানজট মুক্ত করার অভিযানে নামবে পুর নিগম৷ মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে কপর্োরেটর ও পুর নিগমের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুরো এলাকায়  টুয়পের কাজ   সঠিকভাবে হচ্ছে কেনার খতিয়ে দেখা হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে৷ পাশাপাশি আগরতলা শহর এলাকাকে যানজট মুক্ত করার জন্য অভিযানে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুর নিগম৷ মেয়র আরও জানান বিগত সবাই যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেসব সিদ্ধান্ত অনুযায়ী কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে কিনা এবং যেসব কাজ নির্ধারিত সময় সম্পন্ন হয়নি তার কারণ অনুসন্ধান করা হয়৷ আগামী দিনগুলিতে কি কি কাজ করা হবে সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়৷ বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কিছু প্রস্তাব এসেছে সেই প্রস্তাব অনুযায়ী আগামী দিনে কাজ করা হবে বলেও জানিয়েছেন মেয়র৷ নিগম এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান পুরা প্রশাসন কাজ করে চলেছে বলেও দাবি করেছেন তিনি৷ মেয়র বলেন নিগম এলাকার জনগণের সার্বিক সমস্যা সমাধান এবং নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেসব প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে চলেছে বর্তমান পুর প্রশাসন৷৷ এসব বিষয়ে জনগণের কাছ থেকেও সার্বিক সহযোগিতা ও আহবান করেছেন মেয়র৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top