News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোপালের সতপুরা ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১২-ঘন্টারও বেশি সময় পর মিলল সাফল্য
Image

ভোপালের সতপুরা ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১২-ঘন্টারও বেশি সময় পর মিলল সাফল্য

ভোপাল, ১৩ জুন (হি.স.): দীর্ঘ ১২-ঘন্টারও বেশি সময় পর মিলল সাফল্য। মধ্যপ্রদেশের ভোপালের সতপুরা ভবনের আগুন এসেছে নিয়ন্ত্রণে। সোমবার ওই ভবনে আগুন লাগে, সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার সকালে। আগুনে ভবনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোপালের জেলা কালেক্টর আশিস সিং জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিআইএসএফ, সেনাবাহিনী-সহ সমস্ত সংস্থা একত্রিত হয়ে আগুন নিভিয়েছে।”

সোমবার বিকেল ৪টে নাগাদ ভোপালের সতপুরা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভবনের বিভিন্ন তলে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুন লাগে। তৃতীয় তলে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আগুন লাগে। সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। দমকল, সিআইএসএফ, সেনাবাহিনী-সহ সমস্ত সংস্থা একত্রিত হয়ে আগুন নিভিয়েছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top