News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫.৪ তীব্রতার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীরের ডোডা, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত
Image

৫.৪ তীব্রতার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীরের ডোডা, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত

শ্রীনগর, ১৩ জুন (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। মঙ্গলবার দুপুর ১.৩৩ মিনিট নাগাদ ডোডা জেলায় ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। ভুমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকায় কম্পন অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। কম্পন টের পাওয়া যায় হিমাচল প্রদেশ, চন্ডীগড় ও পঞ্জাবে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১.৩৩ মিনিট নাগাদ ৫.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। স্থানীয় বাসিন্দারা কম্পন বেশ ভালোই টের পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পন বেশ জোরালো ছিল। আতঙ্কে মানুষজন ঘরের বাইরে বেরিয়ে আসেন। শ্রীনগরেও কম্পন টের পাওয়া যায়। সেই সময় ক্লাস চলছিল, আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ডিরেক্টর ও পি মিশ্র বলেছেন, মঙ্গলবার দুপুরে ৫.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব এবং সমস্ত পার্শ্ববর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। সম্ভবত আফটারশক মূল কম্পনের চেয়ে কম মাত্রার হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top