News Flash

  • Home
  • দিনের খবর
  • শক্তিগড়ে তৃণমূল সিপিএম তুমুল সংঘর্ষ, মাথা ফাটল ওসির
Image

শক্তিগড়ে তৃণমূল সিপিএম তুমুল সংঘর্ষ, মাথা ফাটল ওসির

পূর্ব বর্ধমান, ১২ জুন (হি স)। পঞ্চয়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। সোমবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বড়শুলের উত্তেজনার ছবি সামনে এসেছে।

এদিন এখানে মনোনয়নপর্বে ব্যাপক ইটবৃষ্টি হয়। মোটা লাঠি নিয়ে দু পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাশাপাশি ইট লেগে মাথা ফাটে শক্তিগড় থানার ওসির। এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী।

প্রসঙ্গত, বুধবার রাজ্য নির্বাচন কমিশনে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। আর বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেন। নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর আসছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। এমনকী মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে এসেছে। কখনও শাসকদল ও বিরোধীদের মধ্যে ঝামেলা, আবার টিকিট না পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা। এবার অশান্তি রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top