News Flash

  • Home
  • দেশ
  • প্রাক বর্ষার বৃষ্টির শুরু উত্তরবঙ্গে, পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা
Image

প্রাক বর্ষার বৃষ্টির শুরু উত্তরবঙ্গে, পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা, ১২ জুন (হি.স.): উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে আবহাওয়াবিদদের অনুমান। হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়েছে। রাজ্যের বাকি অংশে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে।

রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিন থেকে এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপ রূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঢুকবে বর্ষা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top