News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনাবৃষ্টির কারণে আউস ফসলের অনেক ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
Image

অনাবৃষ্টির কারণে আউস ফসলের অনেক ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ জুন(হি.স) : অনাবৃষ্টির কারণে আউস ফসলের অনেক ক্ষতি হয়েছে। আজ প্রজ্ঞা ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের যৌথ পর্যালোচনা বৈঠকে এমনটাই দাবি করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, এই বৈঠকে কাজের গুনগত মান এবং আগামীদিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্যই দীর্ঘ অনাবৃষ্টির কারণে আউস ফসলে টান ধরার পরেও কিভাবে অতিরিক্ত ফলনে কৃষকদের সহায়তা করা যায়। তাছাড়া ধান, দানাশস্য, সব্জি এবং ফল উৎপাদন নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এদিনের বৈঠকে শহরাঞ্চলে কিভাবে কম জমিতে বিশেষ করে ছাদের উপরে সব্জি এবং ফল উৎপাদন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া এদিন বৈঠকে অতিরিক্ত ফলন সংক্রান্ত এবং বীজ ব্যবস্থাপনা পদ্ধতিও কাজে লাগানোর বিষয়ে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top