News Flash

  • Home
  • দিনের খবর
  • গরমের দাপটে ঝাড়খণ্ডে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল, দাবদাহে ওডিশাতেও বিপর্যস্ত জনজীবন
Image

গরমের দাপটে ঝাড়খণ্ডে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল, দাবদাহে ওডিশাতেও বিপর্যস্ত জনজীবন

রাঁচি ও ভুবনেশ্বর, ১২ জুন (হি.স.): মাত্রাতিরিক্ত গরমের দাপটে জনজীবন বিপর্যন্ত ঝাড়খণ্ড ও ওডিশাতে। তাপপ্রবাহের কারণে ঝাড়খণ্ডে আগামী ১৪ জুন, বুধবার পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল। ঝাড়খণ্ড সরকারেরস্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ জানিয়েছে, ঝাড়খণ্ডজুড়ে অব্যাহত তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সমস্ত স্কুল ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়েছে ওডিশাও। স্বস্তির পরিবর্তে, আগামী ২৪ ঘন্টাও এমনই গরম থাকবে ওডিশাতে। আইএমডি জানিয়েছে, ওডিশার বেশ কিছু জায়গায় স্বাভাবিক তাপমাত্রা ৪-৬ ডিগ্রির বেশি থাকবে। কমলা সতর্কতাও জারি করা হয়েছে, এই অবস্থা ১৩ তারিখ পর্যন্ত চলবে। এরপরে তাপমাত্রায় সামান্য পতন হতে পারে। ১৩ জুনের পর তাপপ্রবাহের আর সম্ভাবনা থাকবে না।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top