News Flash

করিমগঞ্জের বদরপু‌রে মুখোমুখি দু‌টি ট্রাক, হতাহত তিন


বদরপুর (অসম), ১০ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে ৮ নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক ট্রাক চালক। নিহত ট্রাক চালককে বাখরশালের বাবর হুসেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন দুজন। আহত অপর ট্রাকের চালক উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা বিকাশ পালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কান্দিগ্রাম এলাকায় ।

আজ রবিবার সকালে বদরপুর থে‌কে এএস ০১ জিসি ৭৪৪৭ নম্ব‌রের এক‌টি ট্রাক ক‌রিমগঞ্জে যাচ্ছিল। কিন্তু কান্দিগ্রাম এলাকায় বিপরীত থে‌কে আগত এএস ০১ ইসি ৭০৭৮ নম্ব‌রের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দুটি ট্রাকের অগ্রভাগ। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ শুনে অকুস্থলে ছুটে যান স্থানীয় মানুষ। ইত্যবসরে খবর পেয়ে ছুটে যায় বদরপুর থানার পুলিশ। তাঁরা নিহত ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পাশপাশি গুরুতর আহত অপর চালক বিকাশ পালকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাক নিজেদের জিম্মায় নিয়েছে বদরপুর পু‌লিশ।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top