News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদী দেশের ভালো করতে পারবেন না, তিনি দিল্লিতে যে কাজগুলি হচ্ছে তা বন্ধ করে দিচ্ছেন : কেজরিওয়াল
Image

প্রধানমন্ত্রী মোদী দেশের ভালো করতে পারবেন না, তিনি দিল্লিতে যে কাজগুলি হচ্ছে তা বন্ধ করে দিচ্ছেন : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে কেজরিওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী মোদী দেশের ভালো করতে পারেন না, তিনি প্রতিদিন জেগে ওঠেন এবং দিল্লিতে যে কাজগুলি হচ্ছে তা বন্ধ করে দেন…। দিল্লিতে যে অধ্যাদেশ আনা হয়েছে, তা অন্যান্য রাজ্যেও আনা হতে চলেছে আমি এই তথ্য পেয়েছি…।”

কেজরিওয়াল আরও বলেছেন, দিল্লির জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে মোদী সরকার। এই প্রথমবার দেশ এমন প্রধানমন্ত্রী পেয়েছে, যে সুপ্রিম কোর্টকে মানে না, গলি গলিতে চর্চা চলছে, মোদীজির কী হয়েছে? এত অহঙ্কার? কেজরিওয়ালের কথায়, যখন প্রধানমন্ত্রী মোদী বলেন যে তিনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানেন না, তখন একে হিটলারিজম বলে। মোদীজির কালো অধ্যাদেশ বলছে-আমি গণতন্ত্রে বিশ্বাস করি না, দিল্লির ভিতরে এখন স্বৈরাচার চলবে। এখন জনতা সুপ্রিম নয়, উপ-রাজ্যপাল সুপ্রিম।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top