News Flash

  • Home
  • দেশ
  • ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকছে বঙ্গে; উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণেও
Image

২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকছে বঙ্গে; উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণেও

কলকাতা, ১১ জুন (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা কমারও পূর্বাভাস রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। এর ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে সমগ্র উত্তরবঙ্গই গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই পাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বাংলায় প্রথমে উত্তর ভাগ দিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে। তার কিছু দিনের মধ্যে দক্ষিণ দিক থেকে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়ে বর্ষা। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার দেখা পেতে এখনও কিছুটা সময় লাগবে। যদিও গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top