News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভবঘুরে মহিলাকে ধর্ষণ করেত গিয়ে আটক এক ব্যক্তি
Image

ভবঘুরে মহিলাকে ধর্ষণ করেত গিয়ে আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷  গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে ভবঘুরে মহিলাকে ধর্ষণ করতে গিয়ে আটক এক ব্যক্তি৷ ধৃত ব্যক্তির নাম নিতাই দাস৷ ঘটনা বিশালগড়ের কড়ইমুড়া বাজারে অবস্থিত কংগ্রেস ভবনে৷
ঘটনার বিবরণে জানা যায় কড়ইমুড়া বাজারস্থিত কংগ্রেস ভবনে এক ভবঘুরে মহিলা বসবাস করে৷ শনিবার গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে কড়ইমুড়া কংগ্রেস ভবনে প্রবেশ করে নিতাই দাস নামে এক ব্যক্তি৷ কংগ্রেস ভবনে প্রবেশ করে নিতাই দাস জোর পূর্বক ভবঘুরে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে৷ তখন মহিলার চিৎকার শুনে স্থানীয় যুবকরা এগিয়ে আসে৷ স্থানীয় এক যুবক জানায় তারা ঘটনাস্থলে আসার পর নিতাই দাস কংগ্রেস ভবন থেকে বেরিয়ে যায়৷ এবং ভবঘুরে মহিলা বিবস্ত্র অবস্থায় কান্না করতে থাকে৷ ভবঘুরে মহিলা তাদেরকে জানায় নিতাই দাস তাকে ধর্ষণের চেষ্টা করেছে৷ পড়ে স্থানীয় যুবকরা নিতাই দাসকে আটক করে বিশালগড় থানার পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর নিতাই দাসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026

ঊনকোটিতে পুরাতন ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top