News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মঙ্গলবার নিলামবাজারে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির
Image

মঙ্গলবার নিলামবাজারে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির


করিমগঞ্জ (অসম), ১১ জুন (হি.স.) : স্বৰ্গীয় হনুমান প্ৰসাদ জৈনের স্মৃতি রক্ষার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে করিমগঞ্জের নিলামবাজারে ।

লায়ন্স সার্ভিস ট্রাষ্ট অব করিমগঞ্জের আয়োজনে জেলা অন্ধত্ব নিবারণ সমিতি সহযোগীতায় এবং লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের পরিচালনায় মঙ্গলবার নিলামবাজার স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনে আয়োজন করা হয়েছে শিবিরের । আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা সহ ক্যাটারেক্ট রোগীদের অপারেশনের জন্য চিহ্নিত করে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করার যোজনা গ্রহণ করা হয়েছে ।

চক্ষু পরীক্ষার জন্য রোগীকে কোন ধরনের খরচ বহন করতে হবে না । রোগীদের সুবিধার্থে শিলচর – লায়ন্স চক্ষু হাসপাতালে যাওয়া এবং আসার জন্য লায়ন্স সার্ভিস ট্রাক্টের বাসের ব্যবস্থা থাকবে । যে সকল রোগীর ছানি (ক্যাটারেক্ট) অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তী হওয়ার জন্য ঐ দিনই শিলচর নিয়ে যাওয়া হবে । শিবিরে চিহ্নিত রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ঔষধপত্র থাকা খাওয়া বা অপারেশন পরবর্তী পর্যায়ের চশমার জন্য কোন ধরনের খরচা দিতে হবে না । শিবিরের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলাশাসক, স্বাস্থ্য বিভাগীয় যুগ্ম সঞ্চালক সহ করিমগঞ্জ জিলা অন্ধত্ব নিবারণ সমিতি । এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন লায়ন্স ক্লাবের করিমগঞ্জ শাখার পিআরও শিখা দে ।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top