News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় ড্রেন থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ
Image

পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় ড্রেন থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ


শান্তিরবাজার, ১১ জুন (হি. স.) : শান্তিরবাজারের পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় ড্রেন থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । রবিবার সন্ধ্যাবেলায় পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় একটি পরিত্যাক্ত ড্রেনে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, মৃতব্যক্তি পশ্চিম চড়কবাই উত্তর পাড়ার বাসিন্দা কার্তিক ভৌমিক। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা যায়। শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজকে সন্ধ্যাবেলায় উত্তর পাড়া এলাকায় পরিত্যাক্ত ড্রেইনে উনার মৃত দেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top