News Flash

  • Home
  • দেশ
  • ডোমকলে বিডিও অফিসে গ্রেফতার কোমরে পিস্তল গোঁজা তৃণমূল নেতা
Image

ডোমকলে বিডিও অফিসে গ্রেফতার কোমরে পিস্তল গোঁজা তৃণমূল নেতা

মুর্শিদাবাদ, ১০ জুন (হি. স.) : এক সংঘর্ষকারীকে দৌড়ে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। আগ্নেয়াস্ত্র নিয়ে মনোনয়ন জমা দিতে আসা ওই ব্যক্তির নাম বাসির মোল্লা বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, তিনি সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি।

শনিবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। চলে ইটবৃষ্টি। তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশের তাড়া খেয়ে এদিক-ওদিক দৌড় শুরু করেন দু’পক্ষের লোকজন। ঠিক তখনই পুলিশ বাসির মোল্লাকে ধরে।

বামেদের অভিযোগ, তাদের মনোনয়নপত্র জমা দেওয়া আটকাতেই আগ্নেয়াস্ত্র সমেত তৃণমূল নেতারা সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছেন। যদিও তৃণমূলের যুক্তি, দল কাউকে বেআইনি কিছু করতে বলেনি। কেউ এমন কাজ করলে আইন আইনের পথে চলবে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top