News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোয়াল ঘরে আগুনে পুড়ে তিনটি গবাদি পশু সহ একটি বাছুরের মৃত্যু
Image

গোয়াল ঘরে আগুনে পুড়ে তিনটি গবাদি পশু সহ একটি বাছুরের মৃত্যু

ধর্মনগর(ত্রিপুরা), ১০ জুন (হি.স.) : গোয়াল ঘরে আগুনে পুড়ে তিনটি গবাদি পশু সহ একটি বাছুরের মৃত্যু হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মনতলা এলাকায় বাসিন্দা স্বদেশ চক্রবর্তীর গোয়াল ঘরে গতকাল গভীর রাতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী। পরিবারের লোকজন সহ দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক তিনটা নাগাদ গোয়াল ঘরে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন বাড়ির মালিক স্বদেশ চক্রবর্তী। তখন তাঁর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হন। স্থানীয় মানুষ সাথে সাথে ধর্মনগরের দমকল বাহিনীকে খবর দেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় গোটা গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

স্বদেশ বাবু জানিয়েছেন, গোয়াল ঘরে তিনটি গর্ভবতী গবাদি পশু সহ একটি বাছুর ছিল। আগুনে পুড়ে ঘরের ভেতরেই তাদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা হবে।

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top