News Flash

  • Home
  • দেশ
  • ডোমকল কাণ্ডে টুইটারে মমতাকে তোপ সুকান্তর
Image

ডোমকল কাণ্ডে টুইটারে মমতাকে তোপ সুকান্তর


কলকাতা, ১০ জুন (হি. স.) : শনিবার মনোনয়ন-অশান্তির মাঝে উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। এ নিয়ে টুইটারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

একটি ছবি-সহ সুকান্তবাবু লিখেছেন, “মনোনয়ন পর্বেই এমন ভয়াবহ ঘটনা ঘটলে নির্বাচনের দিনে কী ঘটতে চলেছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুর্শিদাবাদে পকেটে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। এর পরেও আপনি আর আপনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বলবেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই?

প্রসঙ্গত, ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র।কোমরে গোঁজা ছিল সেটি! সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেসময় ডোমকল বিডিও অফিস ঘিরে ছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী! সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া কিছুই বাদ ছিল না। দফায় দফায় উত্তেজনা যুদ্ধ ক্ষেত্রের চেহারা নেয় ডোমকল বিডিও অফিস চত্বর। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। পরিস্থিতে সামাল দিতে নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। সূত্রের খবর, ডোমকলের অশান্তির পর পরই মুর্শিদাবাদের জেলা প্রশাসককে ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ বলেন, ‘‘এই সব কী হচ্ছে? কেন মনোনয়ন জমা দিতে

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top