News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের ভিন্দে বাড়িতে আগুন! মর্মান্তিক মৃত্যু এক বালক ও দুই নাবালিকার
Image

মধ্যপ্রদেশের ভিন্দে বাড়িতে আগুন! মর্মান্তিক মৃত্যু এক বালক ও দুই নাবালিকার

ভিন্দ, ১০ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বালক ও দুই নাবালিকার। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। রান্নার সময় গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। সাব-ডিভিশনাল অফিসার অফ পুলিশ রাজেশ রাঠোর বলেছেন, শনিবার ঘটনাটি ঘটেছে গোরমি থানার অন্তর্গত দানেকাপুরা গ্রামে।

মৃত্যু হয়েছে ৪ বছরের বালক, ১০ বছর ও ৫ বছরের দুই নাবালিকার। বাড়ির মালিক অখিলেশ রাজপুত এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য গোয়ালিয়রে রেফার করা হয়েছে। নিহতরা বাড়ির মালিকের নাতি-নাতনি। রাঠোর জানিয়েছেন, অখিলেশের পুত্রবধূ এবং মেয়ের গোরমি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top