News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র ডোমকল
Image

ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র ডোমকল

মুর্শিদাবাদ, ১০ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বাম-কংগ্রেসের অভিযোগ, ডোমকল বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।লাঠি হাতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। সম্প্রতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ডোমকলে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোয় উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রথম দিনই রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়। জখম হন আরও ৪ জন। এফআইআরে অভিযুক্ত ১৫ জনের মধ্যে ধৃত ২ জনের নাম রয়েছে। ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করেছে কংগ্রেস।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top