News Flash

  • Home
  • খেলা
  • জে সি লিগ ক্রিকেটে বৃষ্টির থাবা তন্ময়ের অর্ধশতকে লড়ছে কসমোপলিটন
Image

জে সি লিগ ক্রিকেটে বৃষ্টির থাবা তন্ময়ের অর্ধশতকে লড়ছে কসমোপলিটন

কসমোপলিটন-‌ ১১৬/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।বৃষ্টির থাবা নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠেও।  প্রথম দিনে উইকেটে বল গড়ালো মাত্র ৩১ ওভার। তাতে চাপে কসমোপলিটন। প্রথম ম্যাচে লিড নেওয়া স্ফুলিঙ্গের লক্ষ্য কসমোপলিটন ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়া। তা অনেকটা নির্ভর করবে প্রকৃতির উপর। আকাশ যেভাবে কালো মেঘে ঢেকে আছে তাতে আদৌ কতটা ম্যাচ শেষ হবে তা নিয়ে সন্দীহান ক্রিকেট মহল। তাই আপাতত স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়া। আর ওই কাজটা করতে হলে আজ দ্বিতীয় দিনে দ্রুত কসমোপলিটনের ৫ উইকেট তুলতে হবে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনে ৩১ ওভার ব্যাট করে কসমোপলিটন ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দুরন্ত ফর্মে থাকা রিয়াজ উদ্দিনকে আজ দ্রুত তুলে নিতে না পারলে দীপক ভাটনাগরের দলের সমস্যা হতে পারে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ৩১ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে। শুরু থেকে চাপে থাকা কসমোপলিটনকে কার্যত একাই টেনে তোলার চেষ্টা করেন তন্ময় ঘোষ। ঠান্ডায় মাথায় ব্যাট করে দলকে কিছুটা চাপমুক্ত করেন তন্ময়। চাপের মুখে ৬৮ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তন্ময়। এছাড়া দলের পক্ষে দলনায়ক পল্লব দাস ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং রিয়াজ উদ্দিন ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। দ্বিমুকুট জয়ী স্ফুলিঙ্গের পক্ষে আনন্দ ভৌমিক (‌২/‌০) এবং জয়দীপ ভট্টাচার্য (‌২/‌২৩) সফল বোলার। রবিবার দ্বিতীয় দিনে স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে দ্রুত কসমোপলিটনের  শেষ‌‌‌ ৫ টি উইকেট তুলে নেওয়া।   ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top