News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনে সুকান্তর নেতৃত্বে বিজেপি নেতৃত্ব
Image

রাজভবনে সুকান্তর নেতৃত্বে বিজেপি নেতৃত্ব

কলকাতা, ১০ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অব্যবস্থার অভিযোগ গতকাল থেকেই তুলে আসছে বিরোধী দলগুলি। মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীদের বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব নিয়ে কথা বলতে শনিবার সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এক প্রতিনিধিদল।

পঞ্চায়েতের মনোনয়ন পর্ব নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন বিজেপি প্রতিনিধিরা। দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই দলে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ। মনোনয়ন ঘিরে প্রথম দিনেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই। এসব রাজ্যপালের সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছেন বঙ্গ বিজেপির প্রতিনিধি দল।

এদিকে, ডোমকল,খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে। সে সবের ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, জানতে চায় কমিশন। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারেও জেলাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের খবর মেলে। শনিবারও ফুরফুরাশরিফ, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে বোমা উদ্ধার হয়। তবে স্পর্শকাতর কোন জেলা কিংবা এলাকা, তা এখনও সিদ্ধান্ত হয়নি। জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top