News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজটিলায় পাখি পর্যবেক্ষণ কর্মসূচি
Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজটিলায় পাখি পর্যবেক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  রেইন মেটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পাখি পর্যবেক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়৷ বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে শনিবার আগরতলায় এমবিবি কলেজ সংলগ্ণ এলাকায় ছোট ছোট ছেলে মেয়েদের পাখি পর্যবেক্ষণ করানো হয়৷ রেইন মেটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার   এই কর্মসূচি পালিত হয়৷ একই দিনে এবং একই সময়ে ভারতের মোট পাঁচটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়৷ এই জায়গাগুলি হল আগরতলা, দেরাদুন, গোয়ার পাঞ্জিম, তিরুপতি এবং মাইসুর৷ আগরতলায় এই কর্মসূচির সহযোগিতায় ছিল ওয়াল্ড ত্রিপুরা ফাউন্ডেশন৷ এদিন মোট ২২ জন কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ণ লেইকের আশেপাশ এলাকায় বিচরণকারী বিভিন্ন ধরনের পাখি দেখানো হয়৷ এতে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা জানায় খুব আনন্দের সঙ্গে তারা এই কর্মসূচি উপভোগ করেছে৷ আগরতলা কৃষি কলেজের অধ্যাপক ড় দীপক সিনহা  এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top