News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির দ্বারকায় আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু
Image

দিল্লির দ্বারকায় আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): দিল্লির দ্বারকায় একটি আবাসনে সাংঘাতিক আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধের। দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় এক আবাসনের সপ্তম তলায় শুক্রবার রাতে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা সেক্টর ১০-এর এক বহুতলে আগুন লাগে। আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। এরপর ৯টি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে।

এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, আবাসনের সপ্তম তলার ফ্ল্যাটে আগুন লাগার ফলে অষ্টম তলার ফ্ল্যাটের পর্দা এবং এয়ার কন্ডিশনর পুড়ে যায়। এরপর আগুন নেভানোর সময় সপ্তম তলার এক ফ্ল্যাট থেকে দমকম কর্মীরা উদ্ধার করেন এক বৃদ্ধকে। অগ্নিদগ্ধ অবস্থায় সদন চন্দ্রকে দিল্লির ইন্দিরা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৮৫ বছরের সদনকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top