News Flash

Image

কানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আমেরিকা

নিউইয়র্ক, ১০ জুন (হি. স.) ভয়ংকর দাবানলে জ্বলছে পূর্ব কানাডা।আর কানাডার এই দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আমেরিকা ।

পূর্ব কানাডা গত সপ্তাহের শেষের দিকে ১৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশেও। ধোঁয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশেও চলে গেছে। এতে দেশটির বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও যাদের গুরুতর অসুখ আছে, তাদের সাবধানে থাকতে বলা হয়েছে। সাবধান করে দেওয়া হয়েছে গর্ভবতীদের।
কিছুদিন ধরেই কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। স্কুলগুলোতে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৬০০টি ফ্লাইট এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে। বাতিল হয়েছে অনেক ফ্লাইট। নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, সেখানে এই ধোঁয়া আসতে পারে। দাবানল সাধারণত কানাডার পশ্চিম দিকে হয়। তবে এবার হয়েছে পূর্ব দিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।

চলতি বছরে কানাডায় ৩৩ লাখ হেক্টর জমির গাছপালা দাবানলের পুড়ে গেছে। শুধুমাত্র কুইবেকেই ১৬০টি দাবানল জ্বলছে। দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top