News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবীতে কুমারঘাটে জনতার অবরোধ
Image

রাস্তা সংস্কারের দাবীতে কুমারঘাটে জনতার অবরোধ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷  কুমারঘাটে ফের রাস্তা অবরোধ৷ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কুমারঘাট দারচই রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী৷ কুমারঘাট থেকে দারচই যাবার রাস্তাটির  বহুদিন ধরে বেহাল অবস্থা৷ এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা দিয়ে কুমারঘাট এফ সি আই গোডাউনের বড় বড় লরি হেবি লোড নিয়ে আসা-যাওয়া করার কারণে রাস্তার বেহাল অবস্থা৷ তাই আজ একপ্রকার ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করেন৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাট মহকুমা শাসক অফিসে কর্মরত ডিসিএম ও কুমারঘাট পূর্ত দপ্তর অফিসের এসডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এসে এলাকাবাসীদের এক মাসের মধ্যে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে প্রতিশ্রুতি দেন৷ পরবর্তী সময়ে এলাকাবাসী দুপুর একটা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top