News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষা আসন্ন, জল নিষ্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখলেন তেলিয়ামুড়া পুর পরিষদের কর্মকর্তারা
Image

বর্ষা আসন্ন, জল নিষ্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখলেন তেলিয়ামুড়া পুর পরিষদের কর্মকর্তারা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে তেলিয়ামুড়ার পৌর এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থার কাজ সরে জমিনে খতিয়ে দেখতে ময়দানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান৷ জানা যায় বর্ষাকালীন সময়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীন বিভিন্ন এলাকা গুলি বর্ষার জলে  প্লাবিত হয়ে যায়৷ এই বিষয়টি মাথায় রেখে এবছর তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে চলছে পৌর এলাকায় আগাম জল নিষ্কাশনি ব্যবস্থার কাজ৷  পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের অ্যাসিস্ট্যান্ট টাউন সুপারভাইজার সহ অন্যান্যরা৷ পৌর এলাকার বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণ থেকে শুরু করে, বিকল ড্রেইনিং- ব্যবস্থাকে সচল করার জন্য বিপুল অর্থরাশি ব্যয় করা হচ্ছে৷  যাতে করে বর্ষাকালীন সময়ে সঠিক ভাবে জল নিষ্কাশনের মধ্য দিয়ে ওই সকল এলাকাগুলিকে জল যন্ত্রণা থেকে রক্ষা করা যায়৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top