News Flash

  • Home
  • দিনের খবর
  • শুক্রবারও বাতিল বহু ট্রেন, বাহানগা স্টেশনে মেরামতির জন্য পরিষেবায় বিঘ্ন, জানাল রেল
Image

শুক্রবারও বাতিল বহু ট্রেন, বাহানগা স্টেশনে মেরামতির জন্য পরিষেবায় বিঘ্ন, জানাল রেল

বালেশ্বর, ৮ জুন (হি.স.) : বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। কেটে গিয়েছে ৬ দিন। এখনও সেই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবারের পর শুক্রবারও ওই লাইনের অনেক ট্রেন বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই তালিকা জানিয়েছে রেল।

রেলের তালিকা অনুযায়ী, বাহানগা বাজার স্টেশনে মেরামতির জন্য শুক্রবার খড়্গপুর-ভদ্রক বিভাগে মোট ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল— বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-মাইসুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-জলেশ্বর মেমু স্পেশাল, পুরী-পটনা স্পেশাল, পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস, খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, পুরুলিয়া-ভিলুপ্পুরম দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস।
এ ছাড়া, খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশালের গতিপথ সংকীর্ণ করা হয়েছে। ওই ট্রেন দু’টি শুক্রবার বালেশ্বর পর্যন্ত চলবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top