News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে ১৪ দিন বয়সী শিশুর হার্টের সফল জটিল অস্ত্রোপচার
Image

জিবি হাসপাতালে ১৪ দিন বয়সী শিশুর হার্টের সফল জটিল অস্ত্রোপচার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ জিবি হাসপাতালে ১৪ দিন বয়সী শিশুর হার্টের সফল জটিল অস্ত্রোপচার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান জিবি হাসপাতালের এম.এস সঞ্জিব দেববর্মা৷রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল৷ এইবার জিবি হাসপাতালের পালকে যুক্ত হল নতুন পালক৷ ১৪ দিন বয়সী শিশুর জটিল অস্ত্রপচার করে নয়া নজির গড়লেন হাসপাতালের চিকিৎসকরা৷ বৃহস্পতিবার জিবি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে হাসপাতালের এমএস জানান খোয়াই হাসপাতালে ২৫ মে একটি শিশুর জন্ম হয়৷ জন্মের পর হাসপাতালের চিকিৎসকরা লক্ষ্য করেন শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ ধিরে ধিরে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে৷ কাল বিলম্ব না করে ঐ দিন রাতেই শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জিবি হাসপাতালের শিশু বিভাগের আইসিইউ-তে রেখে শিশুটির চিকিৎসা শুরু করা হয়৷ পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায় শিশুর হার্টের সমস্যা রয়েছে৷ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও কার্ডিওলজিস্ট ডাক্তার অনন্য সুন্দর ত্রিবেদিকে ডাকা হয়৷ তারা পরীক্ষা নিরিক্ষা করে আসল সমস্যা চিহ্ণিত করেন৷ কিন্তু শিশুর অবস্থা এমন ছিল যে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ তখন কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও কার্ডিওলজিস্ট ডাক্তার অনন্য সুন্দর ত্রিবেদি সহ অন্যান্য চিকিৎসকরা সিদ্ধান্ত নেন শিশুটির জটিল অস্ত্রপচার করার বিষয়ে৷ সিদ্ধান্ত মোতাবেক ৩ জুলাই শিশুটির জটিল অস্ত্রপচার করা হয়৷ কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও কার্ডিওলজিস্ট ডাক্তার অনন্য সুন্দর ত্রিবেদি এবং তাদের টিম দীর্ঘ আড়াই ঘণ্টা সময় লাগিয়ে এই সফল জটিল অস্ত্রপচার করেন বলে জানান হাসপাতালের এমএস সঞ্জিত দেববর্মা৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top