News Flash

  • Home
  • দিনের খবর
  • জব্বলপুরে মালগাড়ির এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত, প্রভাবিত হয়নি রেল পরিষেবা
Image

জব্বলপুরে মালগাড়ির এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত, প্রভাবিত হয়নি রেল পরিষেবা

জব্বলপুর, ৭ জুন (হি.স.): ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল! এবার মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। মঙ্গলবার রাতে জব্বলপুরের শাহপুরা ভিটোনিতে বেলাইন হয়ে যায় মালগাড়ির এলপিজি রেকের দুটি ওয়াগন। পশ্চিম মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, আনলোডিংয়ের সময় মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়।

এই দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবার কোনও প্রভাব পড়েনি। মেইল লাইনে স্বাভাবিকই ছিল ট্রেন পরিষেবা। রেল কর্মকর্তাদের উপস্থিতিতে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। পরে ফিটনেস সার্টিফিকেটও দেওয়া হয়। কেন এমনটা হল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top