News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শম্ভুনগরে, আহত উভয় পক্ষের ২
Image

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শম্ভুনগরে, আহত উভয় পক্ষের ২

গোসাবা, ৭ জুন (হি. স.) : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগরে। ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের দুজন। মঙ্গলবার রাতে গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ঝাউখালীতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। আহত হন উপপ্রধান দুলাল দাস ও তৃনমূল কর্মী হরিশ চন্দ্র দাস। ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। আহতদেরকে প্রথমে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুলাল দাস পঞ্চায়েত প্রধান বরুণ প্রামানিকের অনুগামী, অপরদিকে হরিশ চন্দ্র দাস শম্ভুনগর অঞ্চল তৃণমূলের সভাপতি পরিতোষ হালদারের অনুগামী। মঙ্গলবার রাতে ঝাউখালীতে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে হরিশ চন্দ্রকে রাস্তায় পথ আটকে বেধড়ক মারধোর করে উপপ্রধান ও তাঁর অনুগামীরা, এই ঘটনায় গুরুতর আহত হয় সে। তাঁর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। পাল্টা উপ প্রধানের অভিযোগ একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোল হলে তিনি ঠেকাতে গেলে তাঁকে মারধোর করে অঞ্চল সভাপতির লোকজন। এই ঘটনায় দুপক্ষই গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছেন বুধবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top