News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুরাগের আমন্ত্রণ গ্রহণ করলেন কুস্তিগিররা; ক্রীড়ামন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ টিকাইত, বজরং ও সাক্ষীর
Image

অনুরাগের আমন্ত্রণ গ্রহণ করলেন কুস্তিগিররা; ক্রীড়ামন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ টিকাইত, বজরং ও সাক্ষীর

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের আমন্ত্রণ গ্রহণ করলেন আন্দোলনরত কুস্তিগিররা। আমন্ত্রণ গ্রহণ করার পর বুধবারই দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন কুস্তিগিররা, এছাড়াও গিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইতও। বুধবার অনুরাগের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও রাকেশ টিকাইত।

মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর টুইট করে জানান, “কুস্তিগিরদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করতে সরকার ইচ্ছুক। আমি আবারও কুস্তিগিরদের আমন্ত্রণ জানিয়েছি।” সেই আমন্ত্রণ গ্রহণ করে এদিন অনুরাগের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও রাকেশ টিকাইত। অনুরাগের সঙ্গে দেখা করার আগে এদিন সকালে সাক্ষী মালিক বলেছেন, “আমরা সরকারের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করব। যখন সবাই তাঁদের সম্মতি দেবে যে প্রস্তাবটি ঠিক, তখনই আমরা রাজি হব। সরকার যা বলবে এবং তা আমরা মেনে নেব এমনটা হবে না।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top