News Flash

  • Home
  • দেশ
  • মূক ও বধিরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁকুড়ায়
Image

মূক ও বধিরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁকুড়ায়

বাঁকুড়া, ৭ জুন (হি.স.) : এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বাঁকুড়া জেলার পাত্রসায়েরের ঘটনা। মৃতার নাম শ্যামা লোহার। বয়স আনুমানিক ২৫। আত্মহত্যা না খুন -তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

বেন্দা লোহার পাড়া এলাকার ঘটনা। মৃতার বাড়ি থেকে এদিন সকালে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যানে ঝুলছিল দেহ। স্থানীয়দের দাবি, মানসিক ভাবে সুস্থ ছিলেন না তরুণী। অভিযোগ, মেয়ের ওপরে নির্যাতন চালাতেন মা। আরও অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ফ্যানে ঝুলিয়ে দিয়েছিলেন তাঁরই মা। যদিও মৃতার মা অস্বীকার করেছেন সমস্ত অভিযোগ। তাঁর দাবি, মেয়ে আত্মহত্যা করেছেন।

মৃতার মা আগমনী লোহারের দাবি, অন্যান্য দিনের মতোই কাজে বেরিয়েছিলেন তিনি। ঘরে ঢুকে দেখতে পান মেয়ের ঝুলন্ত দেহ। তাঁর দাবি, তাঁর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে আসেন। রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে পাত্রসায়ের থানার পুলিশ। থানা সূত্রে খবর, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top