News Flash

  • Home
  • দিনের খবর
  • দেড় লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার নাগরাকাটায়
Image

দেড় লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার নাগরাকাটায়

নাগরাকাটা, ৭ জুন (হি.স.) : সেগুন কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তরের ডায়না রেঞ্জ! সহযোগিতায় ছিল এসএসবি। গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই দেড় লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটার ঘাসমারী বস্তিতে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই স্থানটিতে বনকর্মী ও এসএসবি জওয়ানরা ধাওয়া করে অন্যত্র পাচারের জন্য পাড়ি দেওয়া চোরাই কাঠ বোঝাই গাড়িটিকে পাকড়াও করেন। কাঠ উদ্ধার করা গেলেও গাড়ি ফেলে রেখে চালক চম্পট দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকালের অভিযানে ছিলেন ডায়নার রেঞ্জার অশেষ পাল, বিট অফিসার স্বপন সেন সহ অন্যরা৷ রেঞ্জার বলেন, এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করা হবে। কাউকে ছাড়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top