News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে সিনিয়র ক্রিকেটে শান্তিনিকেতন সঙ্ঘ চ্যাম্পিয়ন
Image

লংতরাইভ্যালিতে সিনিয়র ক্রিকেটে শান্তিনিকেতন সঙ্ঘ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। লংতরাইভ্যালিমহকুমার সেরা শান্তিনিকেতন সঙ্ঘ। বুধবার ফাইনালে শান্তিনিকেতন সঙ্ঘ ৩১ রানে পরাজিত করলো তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে বুধবার আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় পায় শান্তিনিকেতন সঙ্ঘ। সকালে টসে জয়লাভ করে শান্তিনিকেতন সঙ্ঘের গড়া ১৯১ রানের জবাবে তরুণ সঙ্ঘ ১৬০ রান করতে সক্ষম হয়। বিজয়া দলের রণজিৎ দাস ৭৬ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শান্তিনিকেতন সঙ্ঘ ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান করে। দলের পক্ষে রণজিৎ দাস ৪১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬,রিন্টু চাকমা ৩২ বল খেলে৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, মিঠুন বনিক ২৭ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং স্বরব সাহানি ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। তরুণ সঙ্ঘের পক্ষে জয় দেব (‌৩/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে স্বরব সাহানি-‌র (‌৪/‌২৫) দুরন্ত বোলিংয়ে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় তরুণ সঙ্ঘ। দলের পক্ষে পরাগ দে ‌‌২৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, উত্তম কলই ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,আনন্দ ভৌমিক ৪১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং মিষ্টু পাল ৭৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top