News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাস্টারপাড়ায় বাড়ি ঢুকে এক ব্যক্তিকে মারধর, আটক দুই
Image

মাস্টারপাড়ায় বাড়ি ঢুকে এক ব্যক্তিকে মারধর, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷  রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা করছেনা একাংশের প্রত্যুৎসায়ী বিজেপি নামধারী লোকজনরা৷ তাতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে৷
 রাজধানীর আগরতলা শহরের মাস্টারপাড়া এলাকায় গতকাল রাতে কতিপয় দুর্বৃত্ত একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে প্রচন্ড মারধর করে রক্তাক্ত করেছে৷  রাজধানীর আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যেই শাসক দলের নামধারী কিছু অত্যুৎসাহী দুর্বৃত্ত মাস্টারপাড়া এলাকায় প্রদীপ কুমার মজুমদার বাড়িতে  ঢুকে প্রদীপ মজুমদারের খোঁজ করে৷ ওই সময় প্রদীপ মজুমদার বাড়িতে ছিল না৷ প্রদীপ মজমদারের মায়ের কাছে খোঁজ করে তাকে না পেয়ে হইহট্ট গোল করছিল দুর্বৃত্তরা৷ এরই মধ্যে প্রদীপ মজুমদার নামে ওই যুবক বাড়িতে আসে৷ তখনই তারা প্রদীপ মজুমদারকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে প্রচন্ড মারধর করে৷ তাতে রক্তাক্ত হয় প্রদীপ মজুমদার নামে ওই যুবক৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজনরা আগরতলা পশ্চিম থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এলাকাবাসীর প্রতিরোধ এবং পুলিশের উপস্থিতি দেখে বাড়ির সামনে বেশ কয়েকটি বাইক ও সুকটি ফেলে দুর্বৃত্তরা প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে৷ অন্যান্যরা পালিয়ে গেলেও দুজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়৷ এছাড়া বেশ কয়েকটি বাইক আটক করেছে পুলিশ৷ এদিকে পরিবারের লোকজনরা জানান তারা বিজেপির সমর্থক৷ বাইক বাহিনীর নাম দিয়ে দলের এবং সরকারের বদনাম করার লক্ষ্যেই তারা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ৷ আক্রান্ত যুবক চাকুরীজীবী বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top