News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রীড়া দপ্তরে ছয় জন আধিকারিকের বদলির নোটিশ
Image

রাজ্য ক্রীড়া দপ্তরে ছয় জন আধিকারিকের বদলির নোটিশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। ক্রীড়া দপ্তরে উচ্চ পদস্থ আধিকারিকদের বদলির নোটিশ বেরিয়েছে। নম্বর এফ. ১ (২-১) ডি ওয়াই এ এস/ ই এস টি টি /২০২২/ ৩৭০৩-২৫ সেহা মূলে আজ দফতর থেকে এই নোটিশ জারি হয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আগরতলাস্থিত ডাইরেক্টোরেট থেকে উপ-অধিকর্তা বনজিৎ বাগচি-কে বিশ্রামগঞ্জস্থিত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সিপাহীজলা জেলা অধিকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি সিপাহীজলা জেলার যুব কল্যাণ ও ক্রীড়া অফিসের ডিস্ট্রিক্ট অফিসার এবং হেড অফ দ্য অফিস এবং ডিডিও হিসেবে দায়িত্বভার সামলাবেন। পাশাপাশি বিশালগড় মহকুমার যুব কল্যাণ ও ক্রীড়া অফিসের হেড অফ দ্য অফিস এবং ডিডিও-র দায়িত্বও পালন করবেন। বিশ্রামগঞ্জ এবং বিলোনিয়ায় বর্তমানে দায়িত্বপ্রাপ্ত উপ-অধিকর্তা যথাক্রমে সমীর দেববর্মা ও দেবাশীষ ভট্টাচার্য চলে আসবেন আগরতলাস্থিত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডাইরেক্টোরেটে। সাব্রুমে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মহকুমা অফিসে দায়িত্বপ্রাপ্ত সহ-অধিকর্তা মিহির শীল বিলোনিয়ায় দক্ষিণ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া অফিসে ডিস্ট্রিক্ট ইনচার্জ এবং হেড অফ দ্য অফিস এবং ডিডিও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগরতলাস্থিত যুব কল্যাণ ও ক্রীড়া ডাইরেক্টোরেটে দায়িত্বপ্রাপ্ত ইয়ুথ প্রোগ্রাম অফিসার রমেন্দ্র রিয়াং-কে ধলাইজেলার লংতরাইভ্যালিতে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মহকুমা অফিসে বদলি করা হয়েছে। তিনি সেখানে হেড অফ দ্য অফিস এবং ডিডিও হিসেবে দায়িত্ব পালন করবেন। আগরতলাস্থিত ডাইরেক্টোরেট থেকে এসোসিয়েট প্রফেসর ড. চিত্রজিৎ ভৌমিককে পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন-এ বদলি করা হয়েছে। তিনি সেখানে রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন-এর ইনচার্জ এর ভূমিকায় দায়িত্ব পালন করবেন। আগামী পাঁচ দিনের মধ্যে আধিকারিকদের বদলির নোটিশ অনুযায়ী নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণের কথা দপ্তর থেকে জানানো হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top