News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পুলিশের জালে এনএলএফটি বৈরী সহযোগী
Image

ত্রিপুরায় পুলিশের জালে এনএলএফটি বৈরী সহযোগী

আগরতলা, ৭ জুন (হি.স.) : খোয়াই তুলাশিখর ব্লকের ইঞ্জিনিয়ারের অভিযোগের মূলে এনএলএফটি(বিএম) বৈরী সহযোগীকে গ্রেফতার করেছে চাম্পাহাওয়ার থানার পুলিশ। নির্মাণের কাজকে কেন্দ্র করে তাঁর কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁকে জালে তুলেছে পুলিশ, এমনটাই জানালেন খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ যাদব।

 তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে চাম্পাহাওয়ার থানায় অভিযোগ আসে তুলাশিখরের একটি সরকারি উন্নয়ন মূলক কাজে নিযুক্ত থাকা ইঞ্জিনিয়ারকে এনএলএফটি বৈরী নামধারী একাধিক ব্যক্তি হোয়াটস্অ্যাপের মাধ্যমে চাঁদা দাবি করেছে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বাংলাদেশ থেকে হোয়াটস্অ্যাপের মাধ্যমে একে ৪৭ বন্দুকের ছবি দেখিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। তাই তিনি থানায় মামলা দায়ের করেন।

খোয়াই পুলিশ সুপার বলেন, সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি দের্ববমার নেতৃত্বে রাতে সাদা পোশাকে পুলিশ ওই ইঞ্জিনিয়ারকে সাথে করে বৈরীদের সুনির্দিষ্ট ঠিকানায় একটি ব্যাগে করে টাকা নিয়ে গেছিল। কয়েক ঘন্টা অতিক্রম হওয়ার পর বৈরী দলের স্থানীয় সহযোগীকে টাকা নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু কেউ চাঁদার টাকা নিতে আসেনি। পরবর্তী সময়ে পুলিশ আধুনিক পদ্ধতি অবলম্বন করে ওই বৈরী সহযোগীকে বাড়ি থেকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত বৈরী সহযোগী  তুলাশিখর ব্লকের পূর্ব বাদলাবাড়ি  ভিলেজের বাসিন্দা রাজেশ দেববর্মা।পুলিশে জেরায় তিনি স্বীকার করেছেন, তাঁর ছেলে ইমান দের্ববমা বাংলাদেশে গোপন ঘাঁটিতে অবস্থান করছে। এনএলএফটি (বি এম) বৈরী দলের জন্য চাঁদা আদায় করছিল।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top