News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ
Image

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে মণিপুরের কুকি জনজাতির সদস্যদের বিক্ষোভ সমাবেশ। বুধবার সকালে কুকি সম্প্রদায়ের অসংখ্য সদস্য হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে লেখা ছিল ‘কুকিদের প্রাণ বাঁচান’। গত প্রায় একমাস ধরে মণিপুরে ঘটে চলা হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। আন্দোলনকারীদের অভিযোগ সেখানে কুকিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷ তা নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার দাবি জানান আন্দোলনকারীরা।

এদিন বিক্ষোভকারী কুকি সদস্যদের মধ্যে ৪ জনকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য অনুমতি দেওয়া হয়। নিরাপত্তবাহিনীর অনুমতিতে পুলিশ চারজনকে ভিতরে প্রবেশের অনুমতি দেয় ৷ বাকিদের যন্তর মন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানেই বাকি আন্দোলনকারীরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন ৷

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এমনকী শান্তি-শৃঙ্খলা ফেরাতে প্রত্যেককে উদ্যোগী হওয়ার আবেদন করেন অমিত শাহ ৷

Releated Posts

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top