News Flash

  • Home
  • খেলা
  • আন্ত:স্কুল ফুটবল : প্রণবানন্দ বিদ্যামন্দিরকে হারিয়ে সান্তনার জয় মধুবন কাঁঠালতলীর
Image

আন্ত:স্কুল ফুটবল : প্রণবানন্দ বিদ্যামন্দিরকে হারিয়ে সান্তনার জয় মধুবন কাঁঠালতলীর

কাঁঠালতলী: ৪(সত্যজিৎ, রাজা, দেবজিত, নয়ন)

প্রণবানন্দ বিদ্যামন্দির: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। নিয়ম রক্ষার ম্যাচে দারুন জয় পেয়েছে মধুবন কাঁঠালতলীর ছেলেরা। কার্যত ভালোই খেলেছে। প্রকাশ করতে চেয়েছে আগামী দিনে এই ছেলেরাই সুযোগ পেলে, পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ পেলে আরও ভালো খেলা উপহার দিতে পারবে।‌ প্রথম ম্যাচে এসডি মেমোরিয়াল স্কুলের কাছে পরাজয়ের পর তাদের পিছিয়ে পড়তে হয়েছে। আজ, বুধবার প্রণবানন্দ বিদ্যামন্দিরকে ৪-০ গোলে হারানোর মধ্য দিয়ে মধুবন কাঠালতলী স্কুল গ্রুপ-এ থেকে রানার্স হয়েছে ঠিকই তবে এবারের মতো মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না। কেননা প্রতিটি গ্রুপ থেকে সেরা একটি দলই সুপার লিগে খেলবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল অনূর্ধ্ব ১৪ ফুটবলে ১০ম ম্যাচে আজ মধুবন কাঁঠালতলী ৪-০ গোলে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। খেলার চব্বিশ মিনিট এর মাথায় সত্যজিৎ দাস প্রথম গোলটি করে। দ্বিতীয়ার্ধ শুরুতে রাজা মালাকার এবং পরে ৪৯ ও ৬০ মিনিটের মাথায় দেবজিৎ সাহা ও নয়ন মালাকার পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৪-০ হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন সুকান্ত দত্ত, সুপ্রিয়া দাস, বিশ্বজিৎ নাথ ও লিটন দাস। দিনের খেলা: ডঃ বি আর আম্বেদকর স্কুল বনাম আসাম রাইফেলস পাবলিক স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top