News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবার থেকে শুরু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি, জানানো যাবে অভাব অভিযোগ
Image

বৃহস্পতিবার থেকে শুরু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি, জানানো যাবে অভাব অভিযোগ

কলকাতা, ৭ জুন (হি.স.) : ‘দিদি-কে বলো’-র পর এবার যেকোনও দাবিদাওয়া সহ কোনও অভিযোগ এবং সমস্যার কথা জানাতে চালু হচ্ছে রাজ্য সরকারের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করে নিজেদের সমস্যা বা দাবিদাওয়ার কথা জানাতে পারবেন।

গত ২৬ মে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বাকুঁড়ার পাত্রসায়রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ছিল। কিন্তু পরদিনই সিবিআই তাঁকে তলব করে। তাঁর বদলে কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তৃতা দেন মমতা। সেই বক্তৃতাতেই তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।

এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনেছিল তৃণমূল। কিন্তু এ বার দল নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর দফতর থেকেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ব্যবস্থা করা হল।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top