News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রীর সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত কুস্তিগিরদের
Image

মন্ত্রীর সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত কুস্তিগিরদের

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : প্রায় দু’মাস বাদে অচলাবস্থা কাটার ইঙ্গিত কুস্তিগিরদের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করার পর দ্রুত বিক্ষোভ প্রত্যাহার করার ইঙ্গিত দিলেন কুস্তিগিররা। তাঁদের দাবি, আগামী ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বিক্ষোভ শুরু হবে। ততদিন বিক্ষোভ বন্ধ রাখবেন কুস্তিগিররা।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তাঁর বাড়িতে বৈঠক করতে যান বজরং পুনিয়ারা। পাঁচটি দাবি জানান তাঁরা। এদিন কুস্তিগিররা যে পাঁচটি দাবি রাখেন সেগুলি হল-জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা, সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ, ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন, নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করা এবং ব্রিজভূষণকে গ্রেফতার করা।

পাঁচ ঘণ্টা ধরে বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী জানান, তিনি আশ্বাস দিয়েছেন ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ হবে। ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটিও তৈরি করা হবে এবং সেই কমিটির মাথায় থাকবেন একজন মহিলা। সবটা শোনার পর এই সিদ্ধান্ত নেন কুস্তিগিররা।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top