News Flash

  • Home
  • দিনের খবর
  • দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ ফারুকের, দুই নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা
Image

দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ ফারুকের, দুই নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা

বেঙ্গালুরু, ৭ জুন (হি.স.) : বেঙ্গালুরুতে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী ও জনতা দল সেক্যুলার (জেডিএস)-এর সভাপতি এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। বুধবার বেঙ্গালুরুতে এইচ ডি দেবেগৌড়ার বাড়িতে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফারুক আবদুল্লাহ। উভয় নেতার মধ্যে নানা বিষয়ে কথা হয়েছে, সেই সময় উপস্থিত ছিলেন এইচ ডি দেবেগৌড়ার ছেলে ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও।

বেঙ্গালুরুতে এইচ ডি দেবেগৌড়ার বাড়িতে পৌঁছলে ফারুক আবদুল্লাহকে স্বাগত জানান এইচ ডি কুমারস্বামী। হাতে ফুল তুলে দিয়ে ফারুককে শুভেচ্ছা জানান দেবেগৌড়া। দুই প্রবীণ নেতার মধ্যে বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কল্পনা। এদিন দেবেগৌড়ার বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওডিশায় ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে ফারুক আবদুল্লাহ বলেছেন, দুর্ঘটনার তদন্ত হওয়া দরকার। নেপথ্যে কারা ছিল তা জনগণকে জানাতে হবে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top