News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট জয়ী কসমোপলিটন
Image

শান্তিরবাজারে ক্রিকেট জয়ী কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।।রাজদ্বীপ দত্ত এবং বিভাষ বৈদ্য এর দুরন্ত ব্যাটিং। আর তাতেই জয় পেলো কসমোপলিটন ক্লাব। ৫ উইকেটে পরাজিত করলো ইউনিটি পথচক্র সোসাইটিকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনিটি পথচক্র সোসাইটির গড়া ২৩৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন ক্লাব। বিজয়ী দলের রাজদ্বীপ দত্ত এবং বিভাষ বৈদ্য অর্ধশতরান করেন। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনিটি পথচক্র সোসাইটি ২৩৬ রান করে। দলের পক্ষে দেবজিৎ দত্ত ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ (অপ:‌‌)‌, শায়ন নম:‌ ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, দিগন্ত সরকার ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, প্রসেনজিৎ মজুমদার ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং ঋতম সরকার ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে জনক রিযাং (‌৩/‌৪৪), প্রসেনজিৎ বিশ্বাস (‌২/‌২১) এবং অপূর্ব বিশ্বাস (‌২/‌৩০) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ২৮.‌৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাজদ্বীপ দত্ত ৪৫ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৯০,বিভাষ বৈদ্য ৫৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ (‌অপ:‌), অপূর্ব বিশ্বাস ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩৯ (‌অপ:‌) রান করেন। ‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top