ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।।দ্বীপ গোস্বামী এবং সুমন চক্রবর্তীর জোড়া শতরান। পাশাপাশি কাজল নম: শুদ্র-র বিধ্বংসী বোলিং। তাতেই বড় ব্যবধানে জয় পেলো চন্দ্রাইপাড়া স্কুল। ৩৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত করলো কুলাই কলোনি হাই স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চন্দ্রাইপাড়া স্কুলের গড়া বিশাল ৪০৩ রানের জবাবে কুলাই কলোনি স্কুল মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চন্দ্রাইপাড়া স্কুল ৪০৩ রান করে। দলের পক্ষে দ্বীপ গোস্বামী ৭০ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৮, সুমন চক্রবর্তী ৮৮ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০২, কাজল নম: শুদ্র ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং বিজয় রুদ্র পাল ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৮৯ রান। কুলাই কলোনি হাই স্কুলের পক্ষে শুভঙ্কর দাস (৪/৬৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে কাজল নম: শুদ্র-র (৫/২২) দুরন্ত বোলিংয়ে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় কুলাই কলোনি হাই স্কুল। দলের পক্ষে সুরজিৎ পাল ১৬ রান করে।চন্দ্রাইপাড়া স্কলের পক্ষে কাজল ছাড়া প্রসেনজিৎ চক্রবর্তী (৪/২৮) সফল বোলার।

আমবাসায় স্কুল ক্রিকেট চান্দ্রাইপাড়ার বিশাল জয়
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

















