News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাবদাহে নাজেহাল অবস্থা, বাড়ছে ডাবের চাহিদা
Image

দাবদাহে নাজেহাল অবস্থা, বাড়ছে ডাবের চাহিদা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷  তীব্র গরমে যখন জ্বালা ক্রমশ বেড়েই চলেছে৷ প্রচন্ড গরম থেকে খানিকটা রেহাই পাওয়ার জন্য অনেকেই সহ ঠান্ডা পানীয় এবং ডাবের জল পান করেন৷ সেই সুবাদে বাজারে ডাবের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে৷ ছোট মাঝারি ডাব ৭০-৮০ টাকা এবং বড় আকারের দাম ন্যূনতম ১০০ টাকায় বিক্রি হচ্ছে৷ গরমে ডাবের দাম বৃদ্ধি পেলেও খানিকটা স্বস্তি ডাবের জলে চাহিদা ক্রমশ বেড়ে চলেছে৷ শুধু রাজধানীর আগরতলা শহরেই নয় রাজ্যের শহর ও বাজার হাটেও ডাবের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে৷ ডাবের পাশাপাশি তালের জলের চাহিদাও বাড়ছে৷
হাসফাস গরমে নাজেহাল সাধারন মানুষ৷ এই গরম থেকে স্বস্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয়র যথেষ্ট চাহিদা রয়েছে৷ বাজারে কচি ডাবেরও যথেষ্ট চাহিদা রয়েছে৷ কচি নারকেলের ডাবের পাশাপাশি তালের শাঁসেরও চাহিদা রয়েছে বাজারে৷ তেলিয়ামুড়ার অম্পি চৌমুহুনী এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা যায় তালের শাস ও কচি নারকেলের ডাব বিক্রয় করছেন  বিক্রেতারা৷  এক বিক্রেতা জানান গরমের সময় এই তালের শ্বাস ও ডাব বিক্রয় করে সংসার প্রতিপালন করেন৷ একই সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়া যায়৷ গ্রামীণ এলাকা থেকে ডাব গুলি ক্রয় করে আনেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top