News Flash

  • Home
  • খেলা
  • বাবুল, পল্লবের ব্যাটিংয়ে ম্যাচ ড্র ১ম ইনিংসে লিড, ফ্রেন্ডসের তিন
Image

বাবুল, পল্লবের ব্যাটিংয়ে ম্যাচ ড্র ১ম ইনিংসে লিড, ফ্রেন্ডসের তিন

ইউ. ফ্রেন্ডস: ৩৩১, ৩২৭/৫ডি.

কসমোপলিটন: ১৯৮, ২৮৬/৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। ওপেনার বাবুলের দুর্দান্ত শতক, সঙ্গে পল্লবের অধিনায়কোচিত ব্যাটিং। দুই মিলে ইউনাইটেড ফ্রেন্ডস-এর জয় যেমন রুখে দিয়েছে। তেমনি তিন দিনের ম্যাচ বাধ্য করেছে ড্র-তে নিষ্পত্তি করার। তবে চেষ্টার ত্রুটি ছিল না কসমোপলিটনের ব্যাটার্সদের। পক্ষান্তরে ইউনাইটেড ফ্রেন্ডস এর হাতেও একটা দারুন সুযোগ এসেছিল, পল্লব ৭৫ রানে প্যাভিলিয়নের ফিরতেই তন্ময় ঘোষ ও চন্দন রায়ের ক্রমিক পতন। একইভাবে বাবুল ১১৩ রানে আউট হলে রিয়াজ উদ্দিন কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও সৌরভ দাস, দেবপ্রসাদ সিংহরা তেমন ঝুঁকি নেওয়ার সাহস দেখায়নি, এবং সাফল্যও পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র-তেই নিষ্পত্তি হয়। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস ৩ পয়েন্ট পেয়েছে। কর্তৃত্বপূর্ণ ড্র করার সুবাদে কসমোপলিটন পেয়েছে এক পয়েন্ট ।সামগ্রিক খেলার প্রেক্ষাপটে দ্বিতীয় ইনিংসে দীপক ক্ষৈত্রীর অপরাজিত ২০১ রান এবং প্রথম ইনিংসে অরিন্দম বর্মনের ১০০ রান যেমন উল্লেখযোগ্য। তেমনি কসমোপলিটনের ওপেনার উইকেট রক্ষক বাবুল দে-র দ্বিতীয় ইনিংসে ১১৩ রান এবং প্রথম ইনিংসে ৮৭ রান বেশ উল্লেখের দাবি রাখে। বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডসের অধিনায়ক রজত দে ২ ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছে। এমবিবি স্টেডিয়ামে পাঁচ জুন ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ড প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৩১ রানে প্রথম ইনিংস শেষ করলে দিনের শেষে কসমোপলিটন এক উইকেটে ৫৪ রানে থেমেছিল। মঙ্গলবারে দ্বিতীয় দিনে কসমোপলিটন ১৯৮ রানে ইনিংস শেষ করলে লিড নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস দিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। আজ শেষ দিনে ইউনাইটেড ফ্রেন্ডস ৫ উইকেটে ৩২৭ রানে ইনিংস ঘোষণা করলে কসমোপলিটন শক্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে নামে। খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৭৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top