News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিহারের ৪৩ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮৮ জন
Image

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিহারের ৪৩ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮৮ জন

পাটনা, ৭ জুন (হি.স.) : ওডিশার বালেশ্বরে গত শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা ৪৩ জন যাত্রীর। বুধবার বিহারের রাজ্য ব্যবস্থাপনা মন্ত্রী শাহনওয়াজ আলম এমনটাই জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিহারের বাসিন্দা ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও, এখনও খোঁজ পাওয়া যায়নি ৮৮ জনের।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অসংখ্য যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২৮৮, আহতের সংখ্যা প্রায় হাজার। এখনও খোঁজ পাওয়া যায়নি বহু যাত্রীর, অনেক দেহ শনাক্ত করাও যায়নি। মৃতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পাঠানো হয়েছে এইমস দিল্লিতে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top