News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে জলাধারের বাঁধ উড়িয়ে দিলো রাশিয়া, জরুরি বৈঠক ডাকলেন জেলনস্কি
Image

ইউক্রেনে জলাধারের বাঁধ উড়িয়ে দিলো রাশিয়া, জরুরি বৈঠক ডাকলেন জেলনস্কি

কিয়েভ, ৬ জুন (হি. স.) : দক্ষিণ ইউক্রেনের বড় একটি জলাধারের বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া। বাঁধটি রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডার তার ফেসবুক পেইজে বলেছেন, কাখোভকা (জলাধার) রুশ দখলদার বাহিনী উড়িয়ে দিয়েছে।

সেনাবাহিনী বলছে, বাঁধটির ক্ষতির পরিমাণ, জলের গতি ও প্লাবনের সম্ভাব্য এলাকাগুলো শনাক্ত করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস একটি অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে বলেছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং অঞ্চলটি প্লাবিত হচ্ছে।

নোভা কাখোভকারে মস্কো নিযুক্ত মেয়রের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি বলছে, এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।

বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ডেনিপার নদীর জলস্তর বাড়ছে। নদীর তীরের বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে সরে যেতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে খেরসন অঞ্চলের ইউক্রেনীয় সামরিক প্রশাসন।

এক টেলিগ্রাম বার্তায় প্রশাসন জানিয়েছে, জলেরস্তর বাড়ছে। যারাই বিপদজনক অবস্থায় আছে তাদের অবশ্যই সমস্ত বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে। পুলিশ সদস্যদের নির্দেশ অনুসরণ করতে হবে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেক্সি দানিলভ বলেছেন, বাঁধে বিস্ফোরণের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top