News Flash

  • Home
  • দেশ
  • কটকের হাসপাতালে মমতা; দেখা করলেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে, বললেন সত্য প্রকাশ্যে আসা দরকার
Image

কটকের হাসপাতালে মমতা; দেখা করলেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে, বললেন সত্য প্রকাশ্যে আসা দরকার

কটক, ৬ জুন (হি.স.): ওডিশার কটকে এসে গত শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মমতা এদিন বলেছেন, ওডিশা ও পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে কাজ করছে। তাঁরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ১০৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং ৯৭ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৩১ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সত্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, “ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছেন, সত্য প্রকাশ্যে আসা দরকার।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top