News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রকৃত শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি : সঞ্জয় রাউত
Image

প্রকৃত শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ জুন (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তোপ দাগলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। সোমবার রাউত বলেছেন, প্রকৃত শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আগে হাইকমান্ড মহারাষ্ট্রে থাকলেও, এখন শিন্ডের হাইকমান্ড দিল্লিতে রয়েছে। তিনি বালাসাহেব এবং শিবসেনার কথা বলেন, কিন্তু দিল্লিতে ‘মুজরা’ করেন। আসল শিবসেনা কখনও কারও সামনে মাথা নত করেনি। এক বছর হয়ে গেল কিন্তু মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি, এতেই বোঝা যায় এই সরকার যাচ্ছে।”

ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “তাঁরা (সরকার) ‘কবচ’ নিয়ে কথা বললেও, সেখানে দেখা গেল না। তাঁরা শুধুমাত্র মিথ্যা আশ্বাস দেয়… মাধবরাও সিন্ধিয়া এবং লাল বাহাদুর শাস্ত্রী নৈতিক ভিত্তিতে পদত্যাগ করেছেন। এটা কী সরকার ও রেলমন্ত্রীর দায় নয়?”

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top