News Flash

  • Home
  • বিদেশ
  • পিটিআই-কে ধ্বংস ও তাকে জেলে নেওয়ার চেষ্টা করছে পাক সেনাবাহিনী, দাবি ইমরানের
Image

পিটিআই-কে ধ্বংস ও তাকে জেলে নেওয়ার চেষ্টা করছে পাক সেনাবাহিনী, দাবি ইমরানের

ইসলামাবাদ, ৫ জুন (হি. স.) : পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই-কে ধ্বংস করার ক্ষেত্রে কোনও রাখঢাক করছে না বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান । তিনি বলেছেন, দেশটির সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা আইএসআই আগামী নির্বাচনে তার বিজয় ঠেকাতে পিটিআই-কে ধ্বংস ও তাকে জেলে নেওয়ার চেষ্টা করছে। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি ।

অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের সরকার সামরিক আদালতে বিক্ষোভ ও হামলার সঙ্গে জড়িত সন্দেহে পিটিআইর সিনিয়র নেতাসহ বেশ কয়েকজনের বিচার প্রক্রিয়া শুরু করেছে। তবে ইমরান খান বলেছেন, যে হামলার জন্য বিচারের প্রক্রিয়া চলছে তা ছিল সাজানো ঘটনা। পিটিআইয়ের নেতা-কর্মীদের শাস্তি দিতেই ওই ঘটনা সাজানো হয়েছে।
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে মুক্তি পান তিনি।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top